পঞ্চগড়ে জাগপা কার্যালয় ভাঙচুরের ঘটনায় সার্জিসের ক্ষোভ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের মন্তব্যকে কেন্দ্র করে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে জেলা শহরে এ ঘটনা ঘটে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সোয়া পাঁচটার দিকে পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। ....




